চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত ৫ আগস্টে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। বিদায় নেয়
স্বৈরাচার শেখ হাসিনা সরকার। পটপরিবর্তনের পরদিন রাতের অন্ধকারে চকরিয়া পৌরশহরের রুপজাহান প্লাজার প্রথম তলার ৬নং দোকান ঘর রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় দখল এবং দোকানের প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
বিষয়টি নিয়ে উপ-ভাড়াটিয়া রিচ ম্যানের কর্ণধার
আসাদুল ইসলাম চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আনোয়ার হোসাইনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ জমা দেন।উপজেলা নির্বাহী অফিসার চকরিয়া সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন বিষয়টি। এছাড়াও ক্ষতিগ্রস্তরা দোকান ঘর দখল এবং মালামাল লুটপাটের বিষয় নিয়ে স্থানীয়ভাবেও শালিস দেন। দীর্ঘ ৬মাস শালিসের পর পূণরায় দোকানটি বুঝিয়ে পেয়েছেন।এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে দোকান ঘর বুঝিয়ে দেন।
জানাগেছে, উক্ত দোকান ঘর পৌরসভার ৫নং ওয়ার্ড কাহারিয়াঘোনা এলাকার মৃত আবদুল মজিদের ছেলে দুবাই প্রবাসী হেলাল উদ্দীন রুপজাহান প্লাজার মালিক মোক্তার হোসাইনের কাছ থেকে ৪০ লাখ টাকায় ৯৯ বছরের জন্য সেলামী চুক্তিতে ভাড়া নেন। কিন্তু সন্ত্রাসী কায়দায় তার দোকান ও দোকানের মালামাল লুটপাট চালিয়ে পৌরসভার ৮নং ওয়ার্ড স্টেশন পাড়ার মৃত হাজী মোস্তাক আহমদের ছেলে আনোয়ার হোসাইন তার দোকান দাবি করে জবর দখলে নেন।
প্রবাসী হেলাল উদ্দিন জানায়- ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের সুযোগে দেশে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা ছিলোনা। এই সুযোগে আনোয়ার হোসেন তার লাঠিয়াল বাহিনী দিয়ে গত ৬ আগস্ট রাতে তার উক্ত দোকান ঘরটি দখল করে নেয়।
গত ৬আসস্ট বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ জমা দেন।ইউএনও বিষয়টি চকরিয়া সেনাবাহিনীকে হস্তান্তর করেন।সেনাবাহিনী পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দারকে সমাধান করতে বলেন। এরপরে মেয়র নুরুল ইসলাম হায়দার বিষয়টি নিয়ে দু’পক্ষ নিয়ে একাধিকবার বৈঠকে বসেন। দীর্ঘ শালিসে উক্ত দোকান তার (হেলালের) বলে গৃহীত হয়। কিন্তু দোকানের প্রায় ৬০লাখ টাকার মালামাল এখনো বুঝিয়ে পাননি তিনি। ৬ মাস দোকান বন্ধ থাকায় তার অনেক টাকার ক্ষতি হয়েছে।
হেলাল আরো বলেন,শালিসে দোকান বুঝিয়ে পেলেও আনোয়ার হোসাইন ও তার সন্ত্রাসী বাহিনী এখনো হুমকি ধমকি দিচ্ছে।তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আইনি সহযোগিতা কামনা করেন।
রুপজাহান প্লাজা মার্কেটের মালিক মোক্তার হোসাইন জানান- প্রবাসী হেলালকে তিনি ৯৯ বছরের জন্য ৪০ লাখ টাকায় দোকানটি সেলামিতে ভাড়া দিয়েছেন।
তার ভাই আনোয়ারের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে ঝগড়া চলছে দীর্ঘদিন ধরে।এই কারণে ভাড়াটিয়াদের সাথে দ্বন্দ্বে জড়াচ্ছেন তিনি।আনোয়ার একজন খারাপ মানুষ। তিনি ভাড়াটিয়াদের নানাভাবে হয়রানিও করে যাচ্ছে।



© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc