রিদওয়ানুল করিম:জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ড. হামিদুর রহমান আজাদ তাঁর মনোনয়ন বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি আইনসঙ্গত হয়নি।
তিনি বলেন, “যেহেতু বিষয়টি উচ্চতর আদালতে নিষ্পত্তির অপেক্ষায় আছে, সেক্ষেত্রে কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের পক্ষ থেকে আমার মনোনয়ন বাতিল করা আইনসঙ্গত হয়নি।”
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, জেলা রিটার্নিং অফিসার ও তার আশপাশের কিছু ব্যক্তি ফ্যাসিবাদী শক্তির দোসর হিসেবে কাজ করছে। এই অন্যায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলেও ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুল ইসলাম, অধ্যাপক আবু তাহেরসহ জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।



© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc