
তাজুল ইসলাম কাজল, কুতুবদিয়া ঃ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সমিতি রোড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ। গত ৪ অক্টোবর সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
গত ৯ অক্টোবর জেলা পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব চেক তুলে দেন,
কক্সবাজার জেলা পরিষদের মাননীয় প্রশাসক
জনাব এ টি এম নুরুল বশর চৌধুরী।
এ সময় স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে সমিতি রোড প্রশস্তকরণ এবং আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কের উন্নয়নকাজ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়।
জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কুতুবদিয়ার মানুষের কল্যাণে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চান।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, আর্থিক সহায়তার মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে। পাশাপাশি সমিতি রোড প্রশস্তকরণ ও আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়নকাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে।



© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc