চকরিয়া প্রতিনিধি:
জমজম হাসপাতাল লিঃ পিএলসি এর সেবা মাস উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ ৮অক্টোবর সকাল ১১ টায় জমজম হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় । হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে পবিত্র কুরআন হতে অর্থসহ তেলাওয়াত করেন হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন হেলালী । প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) চকরিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, জমজম হাসপাতাল অত্র এলাকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী হাসপাতাল । এই হাসপাতালের উন্নত যন্ত্রপাতি, বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা, চকরিয়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য বড় ধরনের উপকারে আসছে। অক্টোবর মাসকে সেবা মাস ঘোষণা করে স্বল্প মূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করার জন্য জমজম হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান । তিনি প্রতি মাসে গরিব রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা চালু রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান । নির্বাহী চেয়ারম্যান এন্ড সিইও মোঃ গোলাম কবির শুভেচ্ছা বক্তব্যে বলেন, জমজম হাসপাতালে সিটি স্ক্যান, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, উন্নত ল্যাব সেবা সহ ৩৫/৪০ জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্নভাবে চিকিৎসা সেবায় নিয়োজিত, তৎমধ্যে এই হাসপাতালে ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করে । জমজম হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর এবং সহজলভ্য করার জন্য অক্টোবর মাসকে সেবা মাস ঘোষণা করে ডাক্তার ফি ২০% হইতে ৫০% কম এবং পরীক্ষা নিরীক্ষায় ৩০% হতে ৪০% কম নেওয়া হবে । তিনি অত্র হাসপাতালে আরও বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও উন্নত যন্ত্রপাতি সংযোজনের ঘোষণা দেন । উক্ত সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন জমজম হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সিনিয়র কনসালটেন্ট ডাঃ ফয়জুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ জাহিদুল ইসলাম খাঁন, পরিচালক ডাঃ মোঃ কামাল হোছাইন, এহছানুল আনোয়ার, জিএম রুকুন উদ্দীন, ফখরুল আনাম, জাকারিয়া মোঃ শাহাব উদ্দিন। সভা সঞ্চালনা করেন পরিচালক মোঃ সিরাজুল ইসলাম।



© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc