
নিজস্ব প্রতিবেদক :
জনপ্রিয় গণমাধ্যম একুশে পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে সেরা ইমপ্যাক্ট জার্নালিস্ট সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেছেন চকরিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক এম জিয়াবুল হক । মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬ ইংরেজি, কক্সবাজারে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য সম্মেলনে দেশবরেণ্য সাংবাদিকদের উপস্থিতিতে সম্মাননাটি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পত্রিকার সম্পাদক নজরুল কবির দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক মহসিন কাজী, দৈনিক যুগান্তর পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক জসীম উদ্দিন এবং একুশে পত্রিকার চিফ রিপোর্টার শরিফুল ইসলাম রোকন।
প্রতিনিধি সম্মেলনে একুশে পত্রিকার সারাদেশের প্রতিনিধিদের পেশাগত অবদানকে সম্মান জানাতে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি কর্মরত সাংবাদিকদের উৎসাহ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক পিকনিকের আয়োজন করেন একুশে পত্রিকার সম্পাদক নজরুল কবির দিপু।
বক্তারা বলেন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একুশে পত্রিকা বরাবরই সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থে সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও মানুষের পক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে সম্মাননা প্রাপ্তদের প্রতি অভিনন্দন জানানো হয় এবং একুশে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।



© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc