আজ, বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ



চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠির দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলায় ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে সাড়া জাগানো সংগঠন চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠির দোয়া ও ইফতার মাহফিল ২২ই মার্চ শনিবার (২১রমজান) চকরিয়ার অভিজাত গ্রীন চিলি রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠির পরিচালক শিল্পী সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক ইশফাতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মোহনা শিল্পী গোষ্ঠির প্রতিষ্ঠাতা চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোহনা শিল্পী গোষ্ঠির প্রধান উপদেষ্ঠা বিশিষ্ট সমাজসেবক দুবাই প্রবাসী আলহাজ্ব মোজাম্মেল হক।
প্রধান আলোচক ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি ও মোহনার উপদেষ্টা আলহাজ্ব মাওলানা কুতুবউদ্দিন হেলালী, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, বক্তব্য রাখেন শাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যাপক আ ফ ম ইকবাল হাসান আনোয়ারী, মিশকাতুল মিল্লাদ দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কালাম, সোসাইটি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেন, মোহনা শিল্পী গোষ্ঠির সাবেক সহ-পরিচালক আরমান মাহমুদ,প্রবাল শিল্পী গোষ্ঠির পরিচালক আবু হুরাইরা।
উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য অবঃ পরিদর্শক সৈয়দ মুহাম্মদ ওসমান গনি, চকরিয়া নিউজের সম্পাদক জহিরুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, মোহনার সাবেক পরিচালক শাহিন চৌধুরী আশাদ,সহকারি পরিচালক মোহাম্মদ আলী প্রবালের আবু তৈয়ব আজাদ, জাহেদুল ইসলাম, নেজাম উদ্দিন, মনোয়ার আলম, ইমদাদুল ইসলাম, সাদ্দাম হোসেন, প্রমূখ।
অনুষ্ঠানে ত্রৈমাসিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হয়।

পরিচালক মোহাম্মদ আলী, জাহেদুল ইসলাম,
নেজাম উদ্দিন, মনোয়ার আলম, ইমদাদুল ইসলাম, সাদ্দাম হোসেন, প্রমূখ।
অনুষ্ঠানে ত্রৈমাসিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হয়।