আজ, বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ



চিরিঙ্গা বাস স্টেশন মসজিদ কমিটির নানা অনিয়ম তদন্তে বহিরাগতদের বাধা” শীর্ষক সংবাদের প্রতিবাদ

চকরিয়া পৌর শহরের ঐতিহ্যবাহী “চিরিঙ্গা বাস স্টেশন জামে মসজিদের কমিটির নানা অনিয়ম তদন্তে বহিরাগতদের বাধা” শীর্ষক দৈনিক আজকের দেশবিদেশ, দৈনিক ইনানী ও দৈনিক গণসংযোগ পত্রিকা, বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ১৪ ও ১৫ মার্চ’২৫ইং প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।  সংবাদের সাথে বাস্তবতার কোন মিলনাই। সংবাদটি নিয়ে আমি খাজা নাজেম উদ্দিনের ওপেন চ্যালেঞ্জ। সংবাদে আমাদেরকে জড়িয়ে বহিরাগতদের দিয়ে তদন্ত কাজে বাধাসহ বিভিন্ন মিথ্যা অপব্যাখ্যা দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক । প্রকৃত ঘটনা হচ্ছে, বিগত দীর্ঘ ২২ বছরের অনিয়ম, দুর্নীতি ও মসজিদের আয়-ব্যয় হিসাব না দেয়ার কারণে স্থানীয় মুসল্লীদের অনুরোধে সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে আহ্বায়ক, সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিমকে সদস্য সচিব ও আমাকে সদস্য করে বিগত ২০১৯সালে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন। যাহা চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুমোদন করেন। একই সাথে সাবেক কমিশনার রেজাউল করিম, মাওলানা আনোয়ারুল আলম, আনোয়ার হোসেন কোম্পানি, শাহাব উদ্দিন, ফরিদুল আলম মুন্সির সমন্বয়ে ৫সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটিও গঠন করেন ২০১৯সালের পূর্বের কমিটির হিসাব-নিকাশ বুঝিয়ে নেয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো সেই দুর্নীতিগ্রস্ত কমিটি হিসাব দেয়নি । বর্তমানে কয়েকজন সদস্য রাজনৈতিক কারণে অনুপস্থিত থাকায় সেই পুরনো দুর্নীতিগ্রস্ত কমিটির সদস্যরা ফের কমিটি দখল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে । আমার ওপেন চ্যালেঞ্জ, বিগত কয়েক বছরে, আমার দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতি প্রমাণ করতে পারলে ১ লাখ টাকা পুরস্কার দিয়ে আমি যেকোন শাস্তি মাথা পেতে নেব। মুলতঃ ইতিমধ্যে আমি ও আনোয়ার শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার হোসেনের নেতৃত্বে বিশাল আকারে মসজিদের উন্নয়ন কাজ শুরু করেছি। আমরা ব্যক্তিগত ফান্ড থেকে অনেক টাকা ইতিমধ্যে খরচ করেছি। বৃহৎ মসজিদ কমপ্লেক্সে পরিণত করতে পরিকল্পনা হাতে নিয়েছি। তাতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল মসজিদ কমিটি নিয়ে এসব ষড়যন্ত্র শুরু করেছে। মসজিদের অর্থ আত্মসাতের পরিকল্পনা আমাদের নেই, আমরা মসজিদকে দেয়ার জন্য এসেছি, নেয়ার জন্য নয়। তাই আসুন একটি আধুনিক ও মডেল মসজিদে রূপান্তরিত করতে ঐক্যবদ্ধ হয়ে মসজিদের উন্নয়নে ইবাদতের উদ্দেশ্যে কাজ করি। পরিশেষে মিথ্যা ও কাল্পনিক সংবাদ নিয়ে প্রশাসন ও মুসল্লীসাধারণসহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাচ্ছি এবং প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রতিবাদকারী।

খাজা মোঃ নাজিম উদ্দীন

চিরিঙ্গা বাস স্টেশন মসজিদ,

চকরিয়া পৌরসভা কক্সবাজার।