আজ, বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ



চিরিঙ্গা বাস স্টেশন মসজিদের কমিটির নানা অনিয়ম তদন্তে বহিরাগতদের বাধা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

করিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা বাস স্টেশন জামে মসজিদ কমিটির নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান এর নির্দেশে ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার আমির হোসেন তদন্ত কার্যক্রম শুরু করেছেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার জোহরের নামাজের পর স্থানীয় মুসল্লি ও সাবেক কমিটির লোকজনের কাছ থেকে তিনি বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ শামশুল আলম ও কমিটির সদস্য অধ্যাপক বশির আহমেদ তাদের অভিযোগগুলো তুলে ধরেন। দুইজনের বক্তব্য ঠিক আছে কিনা জানতে চায় তদন্তকারী কর্মকর্তা। এসময় উপস্থিত সবাই হাত তুলে হা সূচক মতামত প্রদান করেন। এই পর্যায়ে অভিযুক্ত আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেন, নাজেম উদ্দিন ও আনোয়ার হোসেন ড্রাইভার এর মাতামত জানতে চাইলে তারা হট্টগোল সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় তাদের ১০/১২ জন ভাড়াটিয়া লোক মসজিদের ভেতরে তদন্তকারী কর্মকর্তার সামনে মারমুখি আচরণ করে। এক পর্যায়ে তদন্তকাজে বাঁধা প্রদান করে। এতে তদন্ত কার্যক্রম শেষ করে চলে যান তিনি।
এ বিষয়ে কমিটির সদস্যরা বলেন, বাইরের ভাডাটিয়া লোকজনের মধ্যে হালাকাকারা ২ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল খালেকের ছেলে ওয়ারেণ্টভুক্ত আসামী সাইফুল ইসলাম বাবু ও নুরুল ইসলামের ছেলে খাজা শাহাব উদ্দিন ও আওয়ামীলীগের কয়েকজন সন্ত্রাসী রয়েছে।
বাস স্টেশন মসজিদের প্রতিষ্টাতা মরহুম মোজাহের আহমদ কোম্পানীর ছেলে মাওলানা আনোয়ার আলম বলেন, মসজিদের ভিতরে এধরনের ঘটনা বড় ন্যক্কারজনক।
নিয়মিত মুসল্লি ও প্রতিষ্টার সাথে যারা জড়িত হাজী বাদশা মিয়া বলেন, মসজিদের উন্নয়নে স্বচ্ছতার জন্য হিসাব চাওয়া কি অপরাধ। কোন রেজুলেশন না করে অর্থ ব্যয় করে, আবার প্রতিবাদ করায় মারধরে উদ্যত হওয়ার ঘটনা মোটেই কাম্য নয়।
তদন্তকারী কর্মকর্তা মাওলানা আমির হোসেন বলেন, আল্লাহর ঘরের কাজে তদন্ত করতে গিয়ে বাধা ও হইহুল্লুড় করা কোন মুমিনের কাজ হতে পারে না।
নিয়মিত মুসল্লি রফিকুল হক ও আমিনুর রশীদ খোকন বলেন, মসজিদের অনিয়মের তদন্ত কাজে বাধা প্রদানকারীদের শাস্তির দাবী জানাচ্ছি প্রশাসনের কাছে।
তদন্ত কাজে বাধা দেওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমানকে অবগত করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান। ##