
চকরিয়া প্রতিনিধি:
বাংলাদেশ দলিল লেখক সমিতি, চকরিয়া উপজেলা শাখার নির্বাচন-২৬ এর নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ৩০ জুলাই-২৬ইং সকালে সম্পান কমিউনিটি সেন্টার চকরিয়ায় সমিতির প্রধান উপদেষ্টা ছাবের আহমদ এর সভাপতিত্বে ও উপদেষ্টা আকতার আহমদ এর সঞ্চালনায় অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় চেয়ারম্যান এম. এ. রশিদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব কে.এস. হোসেন টমাস, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি খোরশেদ আলম বাবুল, বিভাগীয় সাধারণ সম্পাদক এম. মোক্তার আহমেদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সি: যুগ্ম মহাসচিব ফিরোজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা সভাপতি আবুল হোছাইন, সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দীন মিজান। সভায় অতিথিবৃন্দ সমিতির নব-নির্বাচিত সভাপতি জাকের হোসাইন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সহ-সভাপতি আবুহেনা মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক শওকত ইসলাম এবং প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ কায়েমকে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা স্মারক প্রদান করেন। প্রধান অতিথি ও প্রধান বক্তা তাদের বক্তব্যে দলিল লেখকদের স্বার্থ সংরক্ষণ ও অধিকার আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং কক্সবাজার জেলায় তথা চকরিয়া উপজেলা সমিতিতে সাংগঠনিক শৃংখলা পরিপন্থী কার্যকলাপে জড়িত দলিল লেখকগণের বিরুদ্ধে আগামী এক মাসের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ পূর্বক দ্রুত নির্বাচনের মাধ্যমে জেলা কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রদান করেন।



© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc