কক্সবাজারের কুতুবদিয়ায় ৭ সদস্যের ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন, ইউএনও সভাপতি, সদস্য সচিব আবুল কাশেম

ছবি ঃ সদস্য সচিব আবুল কাশেম।
রিদওয়ান করিম ঃ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করতে ৭ সদস্যবিশিষ্ট একটি ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
১৪ মে ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী কুতুবদিয়া উপজেলায় এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে স্থানীয় ক্রীড়াবিদ সাংবাদিক আবুল কাশেমকে।
অনুমোদিত কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও থানার প্রতিনিধি, মহিলা বিষয়ক অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা এবং ক্রীড়া সংশ্লিষ্ট আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির মাধ্যমে উপজেলায় খেলাধুলার উন্নয়ন, সমন্বয় এবং ক্রীড়া কার্যক্রম তদারকির আশা করা হচ্ছে। এ্যাডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের কথা উল্লেখ রয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) টিটন খীসা স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্ট দপ্তর / দপ্তর প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।



© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc