আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ



চট্টগ্রাম বেতারের তিন অফিস প্রধানের সঙ্গে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির শুভেচ্ছা বিনিময়

 

 

চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের তিন অফিস প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। এসময় পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, পেশাগত সৌহার্দ্য এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র প্রকৌশলী ভাস্কর দেওয়ান, বর্তমান সিনিয়র প্রকৌশলী মোঃ কামাল হোসেন, অনুষ্ঠান শাখার আঞ্চলিক পরিচালক শাহীন আক্তার এবং বার্তা শাখার আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মোঃ আব্দুল হালিম।

সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কার্যকরী সভাপতি এ কে এম রিদওয়ানুল করিম ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে নবনির্বাচিত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রকৌশলী মোঃ আসিফুর রহমান, উপ আঞ্চলিক প্রকৌশলী রাজীব কুমার ধর, সমিতির সহ-সভাপতি শিহাব উদ্দিন ও আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম সরকার ও সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সুনপ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ মহিউদ্দিন, অর্থ সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আব্দুল আহাদ এবং মহিলা বিষয়ক সম্পাদক লাকী রাণী দাশ।

এছাড়াও সদস্যদের মধ্যে মোঃ শফিকুল ইসলাম, রায়হান আলী, আশরাফুল আলম, মোঃ তারেকুল ইসলাম শুভ, জুয়েল বড়ুয়া, রুপন কুমার দে-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সহযোগিতা, কর্মপরিবেশ উন্নয়ন এবং সরকারি কর্মচারীদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।