
চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ায় উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কাছেম আলী মিয়াজী সিকদার পাড়ায় অবস্হিত হজরত আয়েশা ছিদ্দিকা (রঃ) মাদরাসার ঘর ভেঙ্গে, ভীটার মুল্যবান গাছ কেটে নিয়ে জমি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে,
এনিয়ে মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা চেয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবীতে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও স্থানীয় মৃত আজাদুল হক সিকদারের পুত্র মাওলানা এহেছানুল করিম বাদী হয়ে একই এলাকার আজাদুল হক সিকদারের পুত্র জিয়াবুল করিমকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানাগেছে, বিগত ১৫ বছর ধরে পরিচালিত হজরত আয়েশা ছিদ্দিকা (রঃ) মাদরাসাটি অভিযুক্তরা স্বদলবল নিয়ে জবর দখলে নিতে শত শত জনতার সম্মুখে মাদ্রাসার কক্ষ ভেঙ্গে মূল্যবান মালামাল নিয়ে যায়। বাধা দিলে কিরিচ নিয়ে মাদরাসা পরিচালককে হত্যার চেষ্টায় ধাওয়া করে৷
এর আগেও গত ২৭জানুয়ারী’২২ইং মাদ্রাসায় হামলা চালিয়ে মাদ্রাসার দলিল, মূল খতিয়ান, রশিদ বই ও ছাত্র হাজিরাসহ প্রায় ১০হাজার টাকার মালামাল সামগ্রী লুট করে নিয়ে যায়। উক্ত বিষয়ে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবগত করলে তিনি বাঁধা নিষেধ করার পরেও তা উপেক্ষা করে মাদ্রাসার ভিটা হতে দুই দফায় মাটি কেটে নিয়ে যায় এবং বাথরুম ও সিড়ি ভেঙ্গে দেয়। এমনকি মাওলানা এহছানুল করিমের নিজ খরচে বসানো পানির ঝর্ণাটি দখল করে নেয়।
এবিষয়ে বিবাদীগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জবর দখলকৃত মাদ্রাসার জায়গা উদ্ধার ও জানমালের রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন হজরত আয়েশা ছিদ্দিকা (রঃ) মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও স্থানীয় মৃত আজাদুল হক সিকদারের পুত্র মাওলানা এহেছানুল করিম। বর্তমানেও অভিযুক্তরা হুমকি ধমকি অব্যাহত রেখেছে।



© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc