আজ, বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ



সাহারবিল ইউনিয়ন যুবদলের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

চকরিয়া অফিস:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাতামুহুরী সাংগঠনিক উপজেলার আওতাধীন সাহারবিল ইউনিয়ন যুবদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়ায় নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল এবং সম্প্রতি বিএনপি ও যুবদল নেতৃবৃন্দকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে ২২ জুন বিকাল ৪টায় মিছিল করা হয়েছে। মিছিলটি রামপুর স্টেশন থেকে শুরু হয়ে কোরালখালী ও আরকে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রদক্ষিন করে রামপুর স্টেশনে এসে শেষ হয়। মিছিল পরবর্তী এক সভা শাহারবিল ইউনিয়ন যুবদলের নবনির্বাচিত সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নুরুল আজম, সাহারবিল ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাবিবুল্লাহ মুনিরি, ইউনিয়ন বিএনপি’র সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাসান মোঃ রেজাউল করিম, কক্সবাজার জেলা যুবদলের সদস্য মোকাদ্দাস, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম মানিক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

উপস্থিত ছিলেন  ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক দলের সাবেক আবায়ক রেজাউল করিম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার শিকদার, উপজেলা শ্রমিক দল নেতা ছাদেকু রহমান,শাহারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেব দলের সভাপতি মামুনুর রশিদ খোকন, সিনিয়র সহ-সভাপতি মাস্টার এইচএম নুরুল হান্নান সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখাব উদ্দিনসহ বিএনপি, যুবদল সেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিক দল ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক  মন্ত্রী সালাউদ্দিন আহমেদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিএনপি সহ সকল সহযোগি সংগঠনকে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজিয়ে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। এছাড়াও বক্তারা সম্প্রতি ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সাবেক সভাপতি কামাল তার সহযোগীদের নিয়ে বিএনপি’র ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কান্নাকাণ্ডে জড়িয়ে পড়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।