আজ, বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ



চকরিয়ায় আদালতের নিষেধ ও পুলিশি বাধা উপেক্ষা করে প্রবাসী পরিবারের জমিতে সন্ত্রাসী কায়দায় দোকান নির্মাণ

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নে আদালতের নিষেধ ও পুলিশি বাধা উপেক্ষা করে এক দুবাই প্রবাসী পরিবারের জায়গা দখলে নিয়ে রাতারাতি দোকানঘর তৈরীর অভিযোগ উঠেছে। ওই জায়গার উপর আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সশস্ত্র দখলবাজ চক্রটি দোকান নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। দখলবাজ চক্রের অব্যাহত হুমকিতে নিরুপায় হয়ে পড়েছে ওই প্রবাসী পরিবার।

চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মাতব্বরপাড়ার বাসিন্দা দুবাই প্রবাসী শহীদুল ইসলাম বেনু জানান, চিরিঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব পালাকাটা গ্রামে পালাকাটা মৌজার বিএস ৭৪৩নং খতিয়ান হতে সৃজিত বিএস ৩৬৬১ নং খতিয়ানের, বিএস ১৩২১ নং দাগের .০৮৩৪ একর ও সৃজিত বিএস ৩৭০২নং খতিয়ানের বিএস ১৩২১ নং দাগের .১৫৩৯ একরসহ মোট ২৩৭৩ একর জমি পৈত্রিকভাবে পাওয়া বিএস খতিয়ানের ১৩২১ দাগের .০৮৩৪ একর ওয়ারিশিসূত্রে পাওয়া জমি রয়েছে। শতবছর ধরে ওই জমি আমাদের পরিবার ভোগদখল করে আসছি। সম্প্রতি জায়গার দাম বৃদ্ধি পাওয়ায় ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে চিরিঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্বপালাকাটার বাসিন্দা ভূমিদস্যু আবদুল আজিজ গংয়ের। দখলবাজ চক্রটি একাধিকবার দখলের চেষ্ঠা করলেও বাধার মুখে পালিয়ে যায়। কিন্তু গতবছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের সুযোগ নিয়ে ওই জমি দখল নিতে সশস্ত্র মহড়াও দেন চক্রটি।
গত ২৪ ফেব্রুয়ারি মাসে আবদুল আজিজের বড় ভাই আবদুল হাফেজ নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে প্রবাসী শহীদুল ইসলাম বেনুর জায়গা দখলের চেষ্ঠা করে। গত কয়েকদিন ধরে ওই জায়গা দখল নিতে অস্ত্রের মহড়াও দিচ্ছেন।এরইমধ্যে ওই জায়গাতে দালান নির্মাণ করার জন্য রড, ইট ও সিমেন্ট এনে স্তুপ করেছে। দখলবাজ চক্রের বিরুদ্ধে চকরিয়া থানায় অভিযোগ দিলে তারা আরো বেপরোয়া হয়ে উঠে। একপর্যায়ে গত তিন পূর্বে দখলবাজ চক্রটি প্রবাসী শহীদুল ইসলাম বেনুর পরিবারের মালিকানাধীন ৯ কড়া জায়গা দখল নিয়ে দালান নির্মাণ করে। এসময় খবর পেয়ে ওই প্রবাসীর স্বজনরা এগিয়ে আসলে আবদুল হাফেজের নেতৃত্বে সন্ত্রাসীরা দা, কিরিচ ও লাঠি দিয়ে মারমুখি হয়ে উঠে। একপর্যায়ে শহীদুল ইসলাম বেনুর ছোট ভাই তারেক রহমান ও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোবারক আলীর ভাগিনা মফিজুর রহমান মিন্টু ঘটনাস্থলে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেন।
তারেক রহমান ও মফিজুর রহমান মিন্টু স্থানীয় সাংবাদিকদের জানান, চিরিঙ্গা মৌজায় বিএস খতিয়ানের ১৩২১ দাগের .০৮৩৪ একর জমি রয়েছে। ওই এলাকাতে অন্যান্য দাগের আমাদের পরিবারের আরো জমি রয়েছে। স্থানীয় কিছু দখলবাজ চক্র নানাভাবে পায়তারা করছেন তাদের জমি দখল নেওয়ার জন্য। স্থানীয় চক্রটি নিজেদের বিএনপির লোক পরিচয় দিয়ে শতবছরের দখলীয় জমি দখলের চেষ্ঠা করছেন। এই জায়গাতে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের নিষেধাজ্ঞা মামলা রয়েছে। গত ২৬ফেব্রুয়ারী’২৫ ইং দালান ঘর নির্মাণ কাজ বন্ধের নিষেধাজ্ঞা চেয়ে মামলাটি করেন। গত ৫মার্চ’২৫ ইং আদালত কাজ বন্ধ রাখতে ১৪৪ ধারায় নির্দেশনা দেন। বিজ্ঞ আদালতে যার পরবর্তী ধার্য্য তারবখ ৭মে’২৫ ইং। এর মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তাকে। এরপরও তারা আদালতের নিষেধাজ্ঞা ও পুলিশি বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রবাসী পরিবারের জমি জবর দখল চেষ্টার খবর পেয়ে থানার সহকারি উপপরিদর্শক আনোয়ার হোসেনকে পুলিশ টীম নিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।