চকরিয়া অফিস:
চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির আওতাধীন বদরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ২নং ব্লক সাতডালিয়া পাড়া গ্রামে আধা পাকা ধান কেটে লুট ও হামলার ঘটনা ঘটেছে। হামলায় ২জন আহত হয়েছে। ২৬এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে একই গ্রামের শফিকুল আলমের পুত্র জিয়াউল করিম বাহাদুর, মোস্তাফা কামাল, ছরওয়ার কামাল ও আহসান হাবিব সাগর ও তাদের পিতা শফিকুল আলম সহ ভাড়াটিয়া অজ্ঞাতনামা আরো ৪/৫জন দলবদ্ধ হয়ে হাতে হাতুড়ি, কাঁচি, লাঠি নিয়ে হামলা চালায়। হামলায় আহত হয়েছেন আহত হয়েছেন জমি মালিক মরহুম মৌলানা আবদুল গফুরের কন্যা শামিমা নাসরিন (৩৫) ও স্ত্রী আছিয়া বেগম। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, বিগত প্রায় ১ বছর পূর্বে সমিতির সদস্য না হওয়ায় বদরখালী শহরিয়া পাড়া নিবাসী জনৈক আবদুচ্ছালামের নামে যৌথভাবে আবু নাঈম শাওন ও আবু নোমান রাহাত, পিতা- মরহুম আবদুশ শুক্কুর, সাং- সাতডালিয়া পাড়া হতে ৫২ কড়া জমি ক্রয় করার জন্য সমিতির বিধি ও নিয়ম মোতাবেক আবেদন করেন। উক্ত জমি মরহুম মৌলানা আবদুল গফুরের স্ত্রী মুছাম্মৎ আছিয়া বেগম (৬৫) নামে হস্তান্তরও হয়েছে। ইতিপূর্বে উক্ত বিষয়ে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোছাইন বি,এ (অনার্স) এম.এ’র সভাপতিত্বে ও সম্পাদক আ.জ.ম মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় সদস্যদের সুপারিশের ভিত্তিতে ও বাদীর আবেদনের প্রেক্ষিতে ও উক্ত জমির মালিকানাও পরিবর্তন করেন। যা সমিতি কর্তৃক রেজুলেশন পাশ করা হয়। জমি ক্রয় সম্পন্ন হওয়ার পর নিয়মতান্ত্রিকভাবে ধান রোপন করেন। কিন্তু বিবাদীগণ দূলোর্ভের বশবর্তী হয়ে সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আরো সন্ত্রাসী ভাড়া করে রোপিত আধা পাকা ধান কেটে নেয়ার চেষ্টা সহ হুমকি প্রদান করেন। তারই ধারাবাহিকতায় ২৬এপ্রিল সকাল সাড়ে ৮টায় অভিযুক্তরা আধা পাকা ধান কেটে নেয়ার চেষ্টা করে। তাতে বাধা দেওয়ায় হাতে হাতুড়ি, কাঁচি ও লাঠি নিয়ে হামলা চালায়। প্রতিপক্ষকে জমিতে কোন ধরণের বাধা সৃষ্টি না করতে নোটিশও জারি করেন। ঘটনার খবর পেয়ে সমিতির পক্ষ থেকে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠালে তিনি সমিতি কর্তৃপক্ষকে হামলা ও ধান কেটে লুটের ঘটনার সত্যতা রয়েছে মর্মে লিখিতভাবে জানান।



© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc