
এস.এম সাইফুল চৌধুরী
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া, দক্ষিণ সিকদার পাড়া, (হালদার পাড়া) ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মা ‘দানুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা’র উদ্যোগে এক দিন ব্যাপী শুক্রবার (২৫ এপ্রিল) বার্ষিক সভা এত মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভায় উপস্থিত ছিলেন
হযরত মৌলানা মুফতি এমদাদুল্লাহ হাসান সাহেবহা
ফেজ মৌলানা ছৈয়দ উল্লাহ ফারুকী সাহেবহ
যরত মৌলানা মোহাম্মদ তৈয়ব সাহেব
হযরত মৌলানা রহমাত উল্লাহ সাহেব
হযরত মৌলানা নুরুল হক আরমান সাহেব
হযরত মৌলানা আলমগীর হুসাইন আজিজী সাহেব
হযরত মৌলানা ক্বারি মহি উদ্দিন সাহেব
হযরত মৌলানা হাফেজ উসমান হাবিব সাহেব
হযরত মৌলানা নাজির হুসাইন সাহেব সহ
অনেকে আলোচনা পেশ করেছেন এবং অতিথি হিসেবে অনেক হক্কানি উলামায়ে কেরাম, মেম্বার, চেয়ারম্যান মহোদয়গন সহ অনেক মুহিব্বীন দ্বীনদরদী মুসলিম তৌহিদ জনতা উপস্থিত হয়েছিলেন।
২৫ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত দিনব্যাপী বার্ষিক সভায় বক্তারা বলেছেন, তাকওয়াবান আলোকিত মানুষ গড়তে কুরআন-সুন্নাহর আলো ছড়ানোর বিকল্প নেই। দূর্গম জনপদে প্রতিষ্ঠিত হয়েও মা ‘দানুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা’র প্রতিষ্ঠাকাল দিগদিগন্তে কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিচ্ছে। ফলশ্রুতিতে এ দ্বীনি শিক্ষাকেন্দ্রের পরিণতি হয়ে অসংখ্য হাফেজে কুরআন, আলেমেদ্বীনসহ আদর্শ মানুষ তৈরি হয়ে আসবে। ইসলামী শিক্ষা বিস্তার ও মানবিক কল্যাণের এ বিকাশধারাকে বেগবান করতে দ্বীন অনুরাগী জনসাধারণকে নিষ্ঠাপূর্ণভাবে আন্তরিক সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হযরত মৌলানা হাফেজ ক্বারি রহিম উদ্দীন আল আজাদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন।
এ সভা উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের কন্ঠে তিলাওয়াতে কুরআন ও হাদীস শরীফ পরিবেশন এবং আরবী, বাংলা, ইংরেজী হস্তলিপি প্রদর্শনী ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রকাশিত দেয়ালিকা প্রদর্শনী দেখে অতিথিবৃন্দ মুগ্ধ হন।
আল্লাহ তা’আলার দরবারে বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে এ দ্বীনি বার্ষিক সভা সম্পন্ন হয়।



© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc