আজ, বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ



চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকা নতুন পরিচালনা কমিটির সভা ও দায়িত্বভার গ্রহণ

 

সভাপতি ফরিদ উদ্দিন, সম্পাদক দুবাই মোজাম্মেল

চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডের সবুজবাগ আবাসিক এলাকা পরিচালনা কমিটির এক সভা ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান কোরক বিদ্যাপীঠ প্রাঙ্গনে ১১ এপ্রিল রাত ৮.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুবাই সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক (মা নিবাস) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও কোরক বিদ্যাপীঠ প্রধান শিক্ষক মোঃ নুরুল আখের, উপদেষ্টা ও পালাকাটা দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা নুরুল হোসেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ,
কমিটির সহ-সভাপতি জহিরুল মাওলা, সহসভাপতি মোঃ মোজাম্মেল হক (গ্রিনহাউস), সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম কন্ট্রাক্টর, অর্থ সম্পাদক মোহাম্মদ বনি আমিন, প্রচার সম্পাদক মৌলানা মোঃ কামাল হোসেন, সদস্য মোহাম্মদ এহসানুল আনোয়ার, আলহাজ্ব হেলাল উদ্দিন কোম্পানি, মোহাম্মদ জালাল উদ্দিন, আবু তাহের, ইসহাক আহমদ মেম্বার সবুজবাগ ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি শিবলি নোমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাকিব সহ সমাজ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Oplus_16908288

সবুজবাগ আবাসিক এলাকা নতুন পরিচালনা
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সবুজবাগ প্রতিষ্ঠালগ্ন থেকে অগ্রণী ভুমিকা রাখা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ফরিদ উদ্দিন। এ কমিটিতে সবুজবাগ আবাসিক এলাকা জামে মসজিদের উন্নয়নে প্রবাসীদের সর্বোচ্চ আর্থিক সহযোগিতায় অগ্রণী ভুমিকা রাখা চকরিয়া দুবাই ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জনাব, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক (মা নিবাস)কে সবুজবাগ আবাসিক এলাকা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সবুজবাগের জনসাধারণ ও প্রবাসীরা অনেক খুশি। এ জন্য জনাব, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কমিটির অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন চকরিয়া নির্মাণ ট্রেডার্সের মালিক মোহাম্মদ বনি আমিন।

সভায় বক্তারা সবুজবাগ আবাসিক এলাকাকে রাজনীতি দল মতের উর্ধে থেকে দক্ষিণ চট্টগ্রামের মধ্যে একটি উন্নত আধুনিক, মডেল ও আদর্শ সমাজ বিনির্মানে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। এ সমাজে কেউ কোন ধরণের অপরাধ কার্যক্রম করতে চাইলে কঠোর হস্তে দমনের সিদ্ধান্ত নেন।