বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের জন্য এডমিশন হেল্প ডেস্ক বসানো হয়েছিলো চান্ড্রীগড় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এক্ষেত্রে উক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫০% স্কলারশিপের ব্যবস্থা ছিলো এবং এতে বেশ ভালো সংখ্যক স্টুডেন্ট সাড়া দিয়েছে। উক্ত এডমিশন হেল্প ডেস্কে সার্বিক সহযোগিতায় ছিলেন গ্লোরিয়াস কনসালটেন্সির সিইও মো: সানাউল্লাহ ও এডুএন্ডটেক এডভাইজরস এর সিইও আশরাফুল ইসলাম সাকিব। উক্ত ডেস্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পনেরো জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবী হিসেবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেছেন এবং বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেছেন। উক্ত এডমিশন হেল্প ডেস্কে চন্ড্রীগড় বিশ্ববিদ্যালয়ের পক্ষ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ও তাদের পরিবারের পাশে পানি, কলম ও সুভেনিয়র প্রদান করার পাশাপাশি ৫০% স্কলারশিপের সুযোগ করে দিয়েছেন।
গত ২৭ই ফেব্রুয়ারী চট্টগ্রামের “The Golden Spoon” রেস্টুরেন্টে চন্ড্রীগড় বিশ্ববিদ্যালয় একটি ইন্ডিয়ায় উচ্চ শিক্ষা, ক্যারিয়ার কাউন্সেলিং ও সেমিনার আয়োজন করেন। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন চন্ড্রীগড় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ভাচকর রয় উপস্থিত ছিলেন। উক্ত আয়োজনে শিক্ষার্থীদের জন্য ৫০% স্কলারশিপের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আরো বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপারে বিশদ আলোচনা করা হয়। উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন গ্লোরিয়াস কনসালটেন্সির সিইও মো: সানাউল্লাহ সহ এডুএন্ডটেক এডভাইজরস এর সিইও আশরাফুল ইসলাম সাকিব। শিক্ষার্থীরা তাদের নিজ শহরে স্পট এডমিশন এমন আয়োজন পেয়ে সন্তুষ্ট এবং ভবিষ্যতে এমন আয়োজন আরো বেশি বেশি হবে বলে আশা ব্যক্ত করেছেন।



© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc