আজ, বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ



প্রকাশিত সংবাদ নিয়ে ব্যাখ্যা ও প্রতিবাদ

বুধবার ২১/১০/২০২৬ইং রাতে “চকরিয়ায় দোকান কর্মচারীকে আটকে রেখে মারধর” শিরোনামে ঈদগাঁও উপজেলা কেন্দ্রিক বিভিন্ন নিউজ পেইজ ও দৈনিক প্রথম আলোতে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদে দোকান কর্মচারীকে আটকে রেখে মারধরে বিষয়টি সত্য নয়।

মূল কথা হলো- আরাফাত লোক মারফতে আমার  সাথে যোগাযোগ করতে চকরিয়া আসে এবং তার মামা ফয়েজ উল্লাহ, ভাই মোজাম্মেল ও সাজ্জাদের প্রতারণা মোকাবেলার জন্য ২০/১০/২০২৬ইং আমাকে স্বেচ্ছায় কিছু ডকুমেন্টস দেয় এবং সন্ধ্যা ৭ঃ৩০ মিনিট থেকে ৭ঃ৫০ মিনিট পর্যন্ত বিভিন্ন বিষয় আলোচনা হয়। আমার কাছ থেকে তিনি হাসিমুখে বিদায় নেন। পরবর্তীতে তিনি কোথায়, কিভাবে আহত হয়, সেই ঘটনার সাথে আমার কোনো বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।

অতএব সংবাদে উল্লেখিত আমি কর্তৃক তাকে ৫ ঘন্টা আটকে রেখে মারধরের ঘটনাটি সম্পূর্ণ হাস্যকর ও অবান্তর বটে। তাছাড়া মারধরের ঘটনাটি চকরিয়ার কোন স্থানে, কিভাবে সংঘটিত হয়েছে; তাও সুস্পষ্ট উল্লেখ নেই।

বরংচ, মিথ্যা ও ভিত্তিহীন মারধরের মতো একটি নাটকীয় ঘটনা উপস্থাপন করে সংশ্লিষ্ট প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। যা শাক দিয়ে মাছ ঢাকার ন্যায় প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার শামিল।

আমি আবারও এই ধরনের ভূয়া ও বাস্তবতা বিবর্জিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী

মোঃ ফখরুল ইসলাম

ঈদগাঁও, কক্সবাজার।