আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ



খুরুশকুল মারকাজুত তাহজিব মহিলা হিফজ মাদ্রাসার ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এস.এম সাইফুল চৌধুরী

গতকাল ২৪ এপ্রিল ২০২৫ তারিখে এই পবিত্র প্রতিষ্ঠানে ৬ জন ছাত্রীকে হিফজুল কুরআনের শ্রেষ্ঠত্বে ভূষিত করে হিফজ প্রদান করা হয় এবং ১০ জন ছাত্রীকে “না-যেরা ছবক” প্রদান করে তাদের নতুন যাত্রার সূচনা হয়।

অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সম্মানিত মাওলানা শাকের উদ্দিন ইউনুছী সাহেব। সভাপতিত্ব করেন রুহুল্লার ডেইল তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আলী হায়দার সাহেব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের গৌরব বাড়ান কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি মাহমুদুল হক সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং খুরুশকুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ নাসির উদ্দিন চৌধুরী সাহেব। সকল অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন।

অনুষ্ঠানের পরিসমাপ্তিতে মাদ্রাসার পক্ষ থেকে নবনির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ নাসির উদ্দিন সাহেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন আরো অনেক গুণীজন ও সম্মানিত ব্যক্তিবর্গ—
মাওলানা আবু তাহের, মাওলানা শাহ আলম, কারী মাওলানা শহিদুল্লাহ, জয়নাল আবেদীন পেঁচার ঘোনা, জুবায়ের আহমদ ডেইল পাড়া, নুরুল আমিন রাস্তার পাড়া, জামাল উদ্দিন তেতৈয়া, গিয়াস উদ্দিন এম ইউপি, এহছান উল্লাহ এমন ইউ পি, সমাজসেবক সেলিম উদ্দিন, ইঞ্জিনিয়ার আজিজুল হক, , বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ, মনির আহমদ, আব্দুর রহিম, আব্দুল জব্বার, ডেন্টিস্ট মনসুর আলম, মঞ্জুর আলম, আরিফুল ইসলাম, হাফেজ খোরশেদ আলম প্রমুখ।

আল্লাহ তাআলা এ প্রতিষ্ঠানকে দ্বীনের খেদমতে আরও বেশি কবুল করুন এবং আমাদের সন্তানদের কুরআনের আলোয় আলোকিত করে তুলুন—আমীন।